HFM পার্টনার প্রোগ্রাম অসংখ্য অতুলনীয় সুবিধা প্রদান করে:
এই নির্দেশিকাগুলো বিশেষভাবে তাদের জন্য তৈরি করা হয়েছে যারা সোশ্যাল মিডিয়ায় সক্রিয়, স্ট্রিমিং প্ল্যাটফর্ম ব্যবহার করেন অথবা যাদের নিজস্ব ওয়েবসাইট রয়েছে। এই প্ল্যাটফর্মগুলো আপনার অডিয়েন্সের সাথে সংযুক্ত হওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম এবং একই সঙ্গে HFM ব্র্যান্ডকে প্রচার করার শক্তিশালী টুলও বটে।
একজন HFM পার্টনার হিসেবে আপনি আমাদের ব্র্যান্ডের পরিধি বাড়াতে সাহায্য করবেন। তাই আপনার পোস্ট করা কন্টেন্টে আমাদের ব্র্যান্ডের মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গির প্রতিফলন থাকা জরুরি।
অনুগ্রহ করে একটু সময় নিয়ে আমাদের মার্কেটিং ও ব্র্যান্ডিং নির্দেশিকা মনোযোগ সহকারে পড়ুন। এগুলো আপনাকে আপনার প্রচেষ্টার সর্বোচ্চ সুফল পেতে সাহায্য করবে এবং আপনার মার্কেটিং কার্যক্রমকে HFM-এর নিয়ন্ত্রক-সম্মত নীতিমালার সাথে সামঞ্জস্যপূর্ণ রাখার বিষয়টি নিশ্চিত করবে।
HFM সৎ, উন্মুক্ত ও স্বচ্ছ। গ্রাহকদের সাথে যোগাযোগের ক্ষেত্রে স্বচ্ছতা অপরিহার্য এবং মার্কেটিং অবশ্যই যেকোনো বিভ্রান্তিকর কন্টেন্ট থেকে মুক্ত হতে হবে।
গ্রাহকের প্রতি একনিষ্ঠতাবিশ্বজুড়ে লক্ষ লক্ষ ট্রেডাররা গ্রাহক-কেন্দ্রিক ও নির্ভরযোগ্য পরিষেবার জন্য আমাদেরকে বেছে নিয়েছেন।
আমাদের মিশনের কেন্দ্রবিন্দুতে রয়েছে সত্যনিষ্ঠা, সততা ও দায়বদ্ধতা, যার লক্ষ্য হলো সর্বোত্তম ট্রেডিং অভিজ্ঞতা প্রদান করা।
শ্রেষ্ঠত্ব
এক দশকেরও বেশি সময়ের প্রমাণিত সাফল্য, বিশ্বস্ত গ্রাহকভিত্তি ও অসংখ্য পুরস্কার নিয়ে আমরা নিরলসভাবে উৎকর্ষ সাধন এবং অসাধারণ ফলাফল প্রদান করে যাচ্ছি।
উদ্ভাবন
আমরা বিশ্বাস করি, উদ্ভাবনই ভবিষ্যৎ গঠনের মূল চাবিকাঠি। প্রচলিত রীতিনীতিকে চ্যালেঞ্জ করা, পরিবর্তনকে গ্রহণ করা এবং সৃজনশীলতাকে উৎসাহিত করার প্রতি নিষ্ঠা আমাদেরকে ফিনটেকের দ্রুত পরিবর্তনশীল বিশ্বে একটি প্রগতিশীল প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
সহযোগিতা
আমাদের সাফল্য পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস ও সহযোগিতার ভিত্তিতে গড়ে উঠে। পরস্পরের দক্ষতাকে কাজে লাগিয়ে আমরা সম্মিলিত সাফল্য অর্জন করি এবং ব্যক্তিগত ভূমিকার বাইরে গিয়ে আমাদের টিমকে সহায়তা করি।
সর্বোত্তম ট্রেডিং অভিজ্ঞতা প্রদান করা
কনটেন্ট শেয়ার করার সময় অবাস্তব প্রতিশ্রুতি বা এমন কোনো ধারণা দেওয়া থেকে বিরত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা গ্রাহকদের বিভ্রান্ত করতে পারে, বিশেষ করে ট্রেডিংয়ের মাধ্যমে দ্রুত লাভ বা সহজ অর্থ উপার্জনের বিষয়ে।
ট্রেডিং অর্থ উপার্জনের কোনো নিশ্চিত উপায় নয় এবং সম্ভাব্য লাভকে কখনোই সহজ বা নিয়মিত হিসেবে উপস্থাপন করা উচিত নয়।
এটাও মনে করা উচিত নয় যে, যেকেউ তাৎক্ষণিকভাবে একজন অভিজ্ঞ বা পেশাদার ট্রেডারের মতো একই স্তরের দক্ষতা অর্জন করতে পারে। ট্রেডিংয়ের জন্য সময়, শিক্ষা গ্রহণ এবং অনুশীলনের প্রয়োজন।
HFM-এ, আমরা আমাদের গ্রাহকদের সঠিক টুলস ও জ্ঞান দিয়ে ক্ষমতায়ন করায় বিশ্বাসী। এই কারণেই, যারা ট্রেডিংয়ে নতুন, তাদের আমরা আমাদের শিক্ষামূলক রিসোর্সগুলো অন্বেষণ করতে এবং বাস্তব অর্থ বিনিয়োগের আগে আত্মবিশ্বাস গড়ে তুলতে ডেমো অ্যাকাউন্ট দিয়ে শুরু করতে উৎসাহিত করি।
HFM পার্টনার হিসেবে মার্কেটিং করার সময় আপনার যা যা করা উচিত:
এড়িয়ে চলুন
ব্যবহার
গ্রাহকদের কখনোই এমন ধারণা দেওয়া উচিত নয় যে, CFD ট্রেডিং নির্দিষ্ট লাভ বা রিটার্নের নিশ্চয়তা দেয়। কৌশল যাই হোক না কেন, ট্রেডিংয়ে সবসময়ই ঝুঁকি থাকে এবং ফলাফল কখনোই নিশ্চিতভাবে অনুমান করা যায় না।
কৌশল বা মার্কেটের পারফরম্যান্স নিয়ে আলোচনা করার সময় সর্বদা আপনার শ্রোতাদের সামনে এই বিষয়টি তুলে ধরুন যে, অতীতের পারফরম্যান্স ভবিষ্যত ফলাফলের নিশ্চয়তা দেয় না এবং এখানে সত্যিকার অর্থেই মূলধন হারানোর ঝুঁকি রয়েছে।
অবাস্তব বা সহজ লাভের দিকে মনোযোগ না দিয়ে, গ্রাহকদেরকে সঠিক ট্রেডিং শিক্ষায় সময় বিনিয়োগ করতে উৎসাহিত করুন। জ্ঞান ও দক্ষতা তৈরি করা একজন আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল ট্রেডার হয়ে ওঠার সর্বোত্তম পথ।
এড়িয়ে চলুন
উৎসাহিত করুন
HFM ব্র্যান্ডের মূল্যবোধের সাথে সঙ্গতি রেখে, সব মার্কেটিং অবশ্যই যেকোনো বিভ্রান্তিকর কন্টেন্ট থেকে মুক্ত হতে হবে। বিবৃতিসমূহ অবশ্যই ভারসাম্যপূর্ণ হতে হবে, আমাদের ব্র্যান্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকতে হবে এবং শুধু HFM যে সব পরিষেবা প্রদান করে সেগুলোই প্রতিফলিত করতে হবে।
বিভ্রান্তিকর কন্টেন্ট বলতে এমন যেকোনো বিজ্ঞাপন, যোগাযোগ বা প্রচারণামূলক সামগ্রীকে বোঝায়, যা মিথ্যা বিবৃতি, তথ্য গোপন, অতিরঞ্জন বা অস্পষ্ট উপস্থাপনার মাধ্যমে কোনো পণ্য বা পরিষেবার প্রকৃতি, বৈশিষ্ট্য, সুবিধা, ঝুঁকি বা কার্যকারিতা সম্পর্কে শ্রোতাদের বিভ্রান্ত বা প্রতারিত করতে পারে।
এড়িয়ে চলুন
ব্যবহার
আপনার ডোমেইন, চ্যানেল ও সোশ্যাল মিডিয়া প্রোফাইলের নাম নির্বাচন করার সময় এবং HFM-সম্পর্কিত পরিভাষা ও কীওয়ার্ড ব্যবহার করার সময় কপিরাইট লঙ্ঘন এড়িয়ে চলুন।
একজন HFM পার্টনার হিসেবে, আপনি সম্মত হচ্ছেন যে আপনি নিম্নলিখিত কাজগুলো করবেন না:
আপনার ওয়েবসাইটের ডোমেইন সেট আপ করার সময়, অনুগ্রহ করে শিরোনামে HFM ব্র্যান্ডের নামটি ব্যবহার করা থেকে বিরত থাকুন। এটি যেকোনো বিভ্রান্তি বা আপনার ওয়েবসাইটটি কোম্পানির অন্তর্ভুক্ত এমন ধারণা সৃষ্টি হওয়া প্রতিরোধে সাহায্য করে এবং একই সাথে আমরা যে কপিরাইট নিয়মাবলির সাথে সম্পূর্ণভাবে সামঞ্জস্যপূর্ণ থাকি তা নিশ্চিত করে।
এড়িয়ে চলুন
ব্যবহার
আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইল তৈরি করার সময়, অনুগ্রহ করে আপনার ইউজারনেম বা পেজ টাইটেলে HFM ব্র্যান্ডের নামটি ব্যবহার করবেন না।
এটি আমাদের কপিরাইট সুরক্ষিত রাখতে সাহায্য করে এবং আপনার প্রোফাইলটি যে কোম্পানির আনুষ্ঠানিক অ্যাকাউন্ট যে বিষয়ে যেকোনো বিভ্রান্তি দূর করে।
এড়িয়ে চলুন
ব্যবহার
HFM পার্টনাররা ব্র্যান্ড বিডিং-এ অংশ নিতে পারবেন না। এটি দিয়ে HFM ব্র্যান্ডের নাম এমনভাবে ব্যবহার করাকে বোঝায়, যা কোম্পানির নিজস্ব পেইড সার্চ প্রচেষ্টার সাথে প্রতিযোগিতা করে এবং গ্রাহকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।
প্রধান বিজ্ঞাপন নেটওয়ার্কগুলো (যেমন Facebook, Google) ব্যবহার করে ক্যাম্পেইন চালানোর সময় HFM, HF Markets-এর মতো ব্র্যান্ড কীওয়ার্ড এবং আমাদের ব্র্যান্ড নামের যেকোনো রূপ ব্যবহার করা নিষিদ্ধ।
আমাদের একজন সম্মানিত পার্টনার হিসেবে, আমরা আপনাকে নিচে বর্ণিত নিয়ন্ত্রক মানদণ্ড এবং নির্দেশিকা সবসময় অনুসরন করার কথা স্মরণ করিয়ে দিচ্ছি।
আপনার প্রচারণা সর্বদা স্পষ্ট, ন্যায্য এবং কখনোই বিভ্রান্তিকর হওয়া উচিত নয়।
স্বচ্ছতা বজায় রাখার জন্য, সব ঘোষণা এবং ঝুঁকি সংক্রান্ত সতর্কবার্তা যাতে প্রয়োজন অনুযায়ী সহজে পাঠযোগ্য হয় অনুগ্রহ করে তা নিশ্চিত করুন।
আপনার ব্যবহারের জন্য এখানে অনুমোদিত ঝুঁকি বিষয়ক সতর্কতাগুলো দেওয়া হলো:
সম্পূর্ণ সংস্করণ
ঝুঁকি বিষয়ক সতর্কতা: ফরেক্স এবং ডেরিভেটিভসের মতো লিভারেজযুক্ত পণ্যের ট্রেডিং সকল বিনিয়োগকারীর জন্য উপযুক্ত নাও হতে পারে, কারণ এতে মূলধনের জন্য উচ্চ মাত্রার ঝুঁকি থাকে। অনুগ্রহ করে ট্রেড করার আগে আপনার বিনিয়োগের উদ্দেশ্য ও অভিজ্ঞতার স্তর বিবেচনা করে সংশ্লিষ্ট ঝুঁকিগুলো আপনি সম্পূর্ণরূপে বুঝতে পেরেছেন কিনা তা নিশ্চিত করুন এবং প্রয়োজনে স্বাধীন পরামর্শ নিন। অনুগ্রহ করে ঝুঁকি বিষয়ক ঘোষণাটি সম্পূর্ণরূপে পড়ুন।
সংক্ষিপ্ত সংস্করণ
ঝুঁকি বিষয়ক সতর্কতা: আপনার মূলধন ঝুঁকিতে রয়েছে।
অনুগ্রহ করে মনে রাখবেন, আপনি কখনোই আর্থিক পরামর্শ, সুপারিশ বা ট্রেডিং সিগন্যাল বা টিপস প্রদান করবেন না।
আপনার শেয়ার করা কোনো তথ্যই এমনভাবে উপস্থাপন করা যাবে না, যা ব্যক্তিগত বিনিয়োগের পরামর্শ হিসেবে বিবেচিত হতে পারে।
এড়িয়ে চলুন
প্রচার করুন
সবসময় শুধুমাত্র নির্ভরযোগ্য তৃতীয় পক্ষের মার্কেট বিশ্লেষণ ব্যবহার করুন, তথ্যের উৎস উল্লেখ করুন এবং নিচের ঘোষণাটি যুক্ত করুন:
দাবি পরিত্যাগী ঘোষণা: এই মার্কেটিং সামগ্রীটি শুধুমাত্র তথ্য প্রদানের উদ্দেশ্যে সরবরাহ করা হয়েছে এবং এটিকে আর্থিক ইন্সট্রুমেন্ট ট্রেডিংয়ের জন্য পরামর্শ হিসেবে বিবেচনা করা যাবে না। অতীতের পারফরম্যান্স সম্বলিত তথ্য ভবিষ্যতের পারফরম্যান্সয়ের নিশ্চয়তা প্রদান করে না। ব্যবহারকারীরা স্বীকার করেন যে, লিভারেজযুক্ত পণ্যের ট্রেডিং ঝুঁকিপূর্ণ এবং এই ধরনের যেকোনো বিনিয়োগের সম্পূর্ণ দায়ভার তাদের নিজেদের।
এই বার্তাটি আমাদের পূর্বলিখিত অনুমতি ব্যতীত পুনরায় তৈরি বা বিতরণ করা যাবে না।
HFM সম্পর্কে আপনি যা কিছু বলবেন, তা স্পষ্ট, সহজবোধ্য ও সৎ হতে হবে। নির্ভুলতা গুরুত্বপূর্ণ, তাই অনুগ্রহ করে আপনার অন্তর্ভুক্ত করা যেকোনো তথ্য বা পরিসংখ্যান সঠিক কিনা তা পুনরায় যাচাই করে নিন। কোনো বিষয়ে সন্দেহ হলে, সর্বদা আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে উপলভ্য তথ্য দেখুন।
এড়িয়ে চলুন
ব্যবহার
গ্রাহকদের টার্গেট করার সময়, সবসময় শুধুমাত্র সেই পণ্য/পরিষেবাগুলোর উল্লেখ করা উচিত যা HF Markets SV Ltd-এর অধীনে থাকা গ্রাহকদের জন্য উপলভ্য। আপনার প্রাপকরা যেন ভালোভাবে অবহিত থাকেন তা নিশ্চিত করুন:
সকল ট্র্যাফিক অবশ্যই গ্রহণযোগ্য উৎস থেকে আসতে হবে। HFM শুধুমাত্র সেইসব ব্যবহারকারীর কাছেই তার পরিষেবা প্রচার করতে প্রতিশ্রুতিবদ্ধ, যারা লক্ষ্যভিত্তিক বিজ্ঞাপন পাওয়ার জন্য সম্মতি দিয়েছেন। সব ট্র্যাফিক পর্যবেক্ষণ করা হয় এবং কৃত্রিমভাবে বাড়ানো এনগেজমেন্ট মেট্রিক্স ও নিম্নমানের ট্র্যাফিককে প্রতারণামূলক ও অবৈধ হিসেবে চিহ্নিত করা হবে। একই পার্টনারের অধীনে একাধিক ব্যবহারকারীর নিবন্ধনকে অবৈধ ট্র্যাফিকের একটি প্রধান সূচক হিসেবে বিবেচনা করা হয়।
পার্টনাররা এমন কোনো দেশ থেকে কোনো মার্কেটিং বা বিজ্ঞাপনমূলক কার্যকলাপ পরিচালনা করতে পারবেন না বা ট্র্যাফিক আকর্ষণ করতে পারবেন না, যেখানে HFM তার পরিষেবা প্রদান করে না:*
HFM মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, সুদান, সিরিয়া, ইরান, উত্তর কোরিয়া, সংযুক্ত আরব আমিরাত, ইইএ, যুক্তরাজ্য, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, বসনিয়া ও হার্জেগোভিনা, ব্রিটিশ ভারত মহাসাগরীয় অঞ্চল, বার্মা, কঙ্গো (প্রজাতন্ত্র), কিউবা, সাইপ্রাস, ইরিত্রিয়া, এসওয়াতিনি, গিনি, হাইতি, কসোভো, লিবিয়া, মরিশাস, মিয়ানমার, উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জ, পুয়ের্তো রিকো, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস, সেশেলস, সিয়েরা লিওন, দক্ষিণ সুদান, তুরস্ক, তুর্কি প্রজাতন্ত্র উত্তর সাইপ্রাস, ভানুয়াতু এবং ইয়েমেন থেকে গ্রাহক গ্রহণ করে না।
কোম্পানি তার নিজস্ব ও চূড়ান্ত বিবেচনার ভিত্তিতে যেকোনো সময় সীমাবদ্ধ ভৌগোলিক অঞ্চলসমূহ (GEO) পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে।
বিধিনিষেধ
অনুমোদিত উৎস
আপনার পার্টনার এরিয়াতে আপনার জন্য ব্যানার, ল্যান্ডিং পেজ, স্ক্রিনশট এবং আরও অনেক কিছু সহ সব টুল প্রস্তুত রয়েছে। এই মার্কেটিং সামগ্রীগুলো আপনার অডিয়েন্সের উপযোগী করে বিভিন্ন ডিজাইন ও ভাষায় উপলভ্য রয়েছে।
আপনি যদি ভিন্ন কিছু ব্যবহার করতে চান, তাহলে ব্যবহার করার আগে অনুমোদনের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।
ব্যানার লাগানো আপনার ধারণার চেয়েও সহজ! শুরু করার জন্য এখানে একটি সহজ ধাপে ধাপে নির্দেশিকা দেওয়া হলো:
ধাপ 1:
আপনার অ্যাকাউন্টে লগ ইন করুন এবং পার্টনার্স বিভাগের অধীনে থাকা মার্কেটিং টুলস-এ যান।
সেখান থেকে, আপনি উপলভ্য সব অনুমোদিত মার্কেটিং সামগ্রী ব্রাউজ করে যেকোনোটি বেছে নিতে পারবেন।
ধাপ 2:
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে চান?
মার্কেটিং টুলস-এ যান, অনলাইন মার্কেটিং সামগ্রী নির্বাচন করার পর সোশ্যাল মিডিয়া ব্যানার নির্বাচন করুন
আপনার নির্বাচিত ব্যানারটি শেয়ার করতে আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম-এ ক্লিক করুন।
আপনি যে অ্যাকাউন্ট থেকে পোস্ট করতে চান, সেটিতে লগ ইন করা আছে কিনা তা নিশ্চিত করুন, তাহলে এটি স্বয়ংক্রিয়ভাবে আপনার সোশ্যাল মিডিয়া পেজে পোস্ট হয়ে যাবে।
এরপর “ব্যানার কোড পান”-এ ক্লিক করে কোডটি কপি করে আপনার প্রয়োজনীয় স্থানে পেস্ট করুন।
আপনি আপনার পার্টনার এরিয়াতে অন্যান্য মার্কেটিং সামগ্রীর সাথে HFM লোগোটি খুঁজে পাবেন।
আমরা আমাদের লোগো এবং সেটির বিভিন্ন রূপ নির্দিষ্ট উপায়ে ব্যবহারের জন্য ডিজাইন করেছি, তাই এগুলি কখনও পরিবর্তন করা যাবে না।
আমাদের ব্র্যান্ডিংয়ের সামঞ্জস্যতা বজায় রাখতে, এটি কীভাবে সঠিকভাবে ব্যবহার করতে হয় এবং কী পরিহার করতে হয়, তা জানতে অনুগ্রহ করে উদাহরণগুলো দেখুন।
HFM লোগো কালো সংস্করণ
HFM লোগো সাদা সংস্করণ
HFM লোগো কালো এক রঙ
HFM লোগো সাদা এক রঙ
HFM-এর প্রচারের সময়, অনুগ্রহ করে নিম্নলিখিত রঙগুলি ব্যবহার করুন:
HEX #FFFFFF
RGB 255 255 255
CMYK 0 0 0 0
HEX #000000
RGB 0 0 0
CMYK 0 0 0 100
PANTONE BLACK C
HEX #CD0511
RGB 205 5 17
CMYK 0 100 100 10
PANTONE 485C
রোবোটো ফ্লেক্স
রোবোটো ফ্লেক্স লাইট
20 pt
রোবোটো ফ্লেক্স রেগুলার
24 pt
রোবোটো ফ্লেক্স মিডিয়াম
30 pt
রোবোটো ফ্লেক্স বোল্ড
36 pt
HFM একটি শব্দ।
নিশ্চিত করুন যে 'H', 'F' এবং 'M' সবসময় বড় হাতের অক্ষরে লেখা হয়েছে।
আইনি: HFM হলো HF Markets Group-এর একটি সমন্বিত ব্র্যান্ড নাম, যার অধীনে বিশ্বব্যাপী লাইসেন্সপ্রাপ্ত বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। অনুগ্রহ করে এখানে ক্লিক করুন HF Markets Group সম্পর্কিত আরও তথ্য।
ঝুঁকি বিষয়ক সতর্কতা: ফরেক্স এবং CFD-এর মতো লিভারেজযুক্ত পণ্যের ট্রেডিং সকল বিনিয়োগকারীর জন্য উপযুক্ত নাও হতে পারে, কারণ এতে মূলধনের জন্য উচ্চ মাত্রার ঝুঁকি থাকে। অনুগ্রহ করে ট্রেড করার আগে আপনার বিনিয়োগের উদ্দেশ্য ও অভিজ্ঞতার স্তর বিবেচনা করে সংশ্লিষ্ট ঝুঁকিগুলো আপনি সম্পূর্ণরূপে বুঝতে পেরেছেন কিনা তা নিশ্চিত করুন এবং প্রয়োজনে স্বাধীন পরামর্শ নিন।
দাবি পরিত্যাগী ঘোষণা: এই সামগ্রীটি শুধুমাত্র তথ্য প্রদানের উদ্দেশ্যে একটি সাধারণ মার্কেটিং বার্তা হিসেবে সরবরাহ করা হয়েছে। এই বার্তার কোনো অংশেই কোনো বিনিয়োগ বিষয়ক পরামর্শ বা বিনিয়োগ বিষয়ক সুপারিশ অথবা কোনো আর্থিক ইন্সট্রুমেন্ট ক্রয় বা বিক্রয়ের উদ্দেশ্যে কোনো অনুরোধ অন্তর্ভুক্ত নেই বা অন্তর্ভুক্ত আছে বলে মনে করা যাবে না। প্রদত্ত কোনো তথ্যের সঠিকতা বা পূর্ণতা সম্পর্কে আমরা কোনো নিশ্চয়তা প্রদান করি না এবং কোনো ধরনের দায় গ্রহণ করি না; এই বার্তায় প্রদত্ত তথ্যের ভিত্তিতে করা কোনো বিনিয়োগ থেকে সৃষ্ট যেকোনো ক্ষতির জন্য আমরা দায়ী থাকব না। এই বাতার্টি আমাদের পূর্বলিখিত অনুমতি ব্যতীত পুনরায় তৈরি বা বিতরণ করা যাবে না।
আমরা সবসময় সম্ভাব্য ও বিদ্যমান পার্টনারদের কাছ থেকে শুনতে আগ্রহী, তাই পুরস্কারপ্রাপ্ত HFM পার্টনার প্রোগ্রাম সম্পর্কে আরও জানতে আমাদের সাথে যোগাযোগ করতে দ্বিধা করবেন না।
আমাদের টিম প্রতিটি পদক্ষেপে আপনাকে সহায়তা করতে প্রস্তুত রয়েছে!